ঢাকা: বিশ্বজুরে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে এমতাবস্থায় খাদ্য উৎপাদন বাড়ানোসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ নির্দেশনা দেওয়া হয়। উৎপাদন বাড়ানো, বিদেশে দক্ষ জনবল পাঠানো, রেমিট্যান্স বাড়ানো, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো, খাদ্য মজুত স্বস্তিদায়ক অবস্থায় রাখার বিষয়ে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে।
আজ সোমবার (১৪ নভেম্বর ২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। আমাদের গবেষণায় কৃষি, মৎস্য ও প্রাণীখাতে বেশ কিছু নতুন ভ্যারাইটি এসেছে। আমরা আশা করছি, এগুলো মাঠে গেলে আগামী ২-৩ বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
