ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভয়ংকর পরিস্থিতিতে আছি, আমাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হচ্ছে- ড. ইউনুস

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরের ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবর শুনে ঝাড়ু হাতে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা: নিজের অফিসে ঢুকতে পারব কি না, এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখ-কষ্টে পড়ে গেছি। ভয়ংকর পরিস্থিতিতে আছি। আমাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ সময় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, নিজের অফিসে ঢুকতে পারব কি না, এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখ-কষ্টে পড়ে গেছি। ভয়ংকর পরিস্থিতিতে আছি। এ ভবনটা আমরা করেছি, এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন। হঠাৎ চার দিন আগে বাইরের লোক এসে জবরদখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯