ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ১০:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা : পুলিশের বিশেষায়িত ইউনিট নৌ পুলিশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়।

আজ (১৪ নভেম্বর ২০২২) বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে জাঁকজমকপূর্ণ র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম। এ উপলক্ষে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং নৌ পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রতিষ্ঠার নবম বছরেই নৌ পুলিশ একটি শক্তিশালী অবস্থানে এসেছে। নৌ পুলিশ আছে বলেই আমরা আজ অনেক সফলতার গল্প শুনছি। দেশ মৎস্য সম্পদে ভরপুর হয়েছে।

মন্ত্রী বলেন, নদীপথে ডাকাতি, অপহরণ, জেলেদের ধরে নিয়ে আটকে রাখার ঘটনা ঘটতো। নৌ পুলিশের আভিযানিক কার্যক্রমের ফলে এসব অপরাধ বন্ধ হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে নৌ পুলিশের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রর্দশন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনকে স্মরণীয় করে রাখতে অতিথিরা একটি কেক কাটেন।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম