ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাসেল

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩ মার্চ ২০২৪, রবিবার, ১২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি পদে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) পুননির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

শনিবার (০২ মার্চ) রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সাধারণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯