ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতির পিতাই প্রথম সমুদ্রসীমা আইন করেছিলেন

জাতীয় |

(২ বছর আগে) ১০ মার্চ ২০২৪, রবিবার, ৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাই প্রথম সমুদ্রসীমা আইন করেছিলেন। আর সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।

সকাল ১০টায় শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশ ও দেশের অর্থে কেনা প্রতিটি জিনিসের যত্ন নিতে কোস্ট গার্ডের প্রতি আহ্বানও জানিয়ে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। ‘নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।’

৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই সমুদ্রসীমার অধিকার নিশ্চিতে কোনো উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।’

শেরেবাংলা নগরে কোস্ট গার্ড সদর দপ্তরে ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা ছাড়াও নবনির্মিত পাঁচটি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯