ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজ মরে গেলেও দেখতে যাবেন না পরীমণি

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন

banglahour


 

বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেখানে ‘ফেলু বক্সী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মূলত এই সিনেমার মাধ্যমে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এ নায়িকার।

আনন্দবাজারের সঙ্গে এ সময় চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্যজীবনের কলহ ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি। পরীমনির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাহলে দেখতে যাব না।

এর পরই এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গিয়েছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম