ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সবাইকে মিতব্যয়ী হতে হবে, অবস্থা খুবই খারাপ- প্রধানমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১০ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: কিছুদিন ধরে রিজার্ভ নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। যারা রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন, তাদের কাছে আমার প্রশ্ন, বিনামূল্যে করোনার টিকা, চিকিৎসা খরচ, করোনা ডেডিকেটেড হাসপাতাল ভাড়া এতে টাকা খরচ হয় নি? আমাদের তিনমাসের আমদানির খরচ হাতে রেখেই আমরা রিজার্ভ খরচ করার পরীকল্পনা করেছি। তবে সবাইকে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের অবস্থা খুবই খারাপ। এটা মাথায় রাখতে হবে।

আজ শনিবার (১৯ নভেম্বর ২০২২) বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে প্রায় তিন বছর পর এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নি। ৬ বছর দেশে আসতে পারিনি। রিফুজি আকারে থাকতে হয়েছিলো। ৮১ সালে এমন একটা অবস্থায় দেশে আসতে হয়, যখন ক্ষমতায় খুনীরা, যুদ্ধাপরাধীরা। ২১ বছর পর ক্ষমতায় আসার পর আমাদের মূল চেষ্টা, কিভাবো দেশের মানুষের ভালো করতে পারবো।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে একটা টিভি ছিলো সরকারি। আমরা ক্ষমতায় আসার পর এখন প্রচুর টিভি। এগুলোতে সারা দিন-রাত সরকারের বিরুদ্ধে টকশো করে। শুধু নাই নাই, হলো না। এত কথা। এতো কথা বলেও তারপর বলে, দেশে বাক স্বাধীনতা নাই।ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজকে সোস্যাল মিডিয়া এবং টিভি টকশোতে বড় বড় কথা বলতে পারছেন বিএনপি নেতারা।

বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ্ আগামী মাস থেকে বিদ্যুৎ জ্বালানীর এতো সমস্যা থাকবে না। তবে সবাইকে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের অবস্থা খুবই খারাপ। এটা মাথায় রাখতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম