ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতে বাংলাদেশ ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ১:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ভারতের দিল্লিতে বাংলাদেশ ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে জননিরাত্তা সম্পর্কিত পারষ্পরিক সহযোগিতা বাড়াতে উভয় পক্ষ সম্মত হয়।

আজ শনিবার (১৯ নভেম্বর ২০২২) দিল্লির তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নুরিস।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  জবাবে সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাইপ্রাস সফরের আমন্ত্রণ জানান। উভয় নেতা দুই দেশের সুবিধাজনক সময়ে প্রস্তাবিত সফরের সম্মতি জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী (১৮-১৯ নভেম্বর, ২০২২ খ্রিঃ) 3rd ‘No Money for Terror’ Ministerial Conference (NMFT) এ অংশ নিচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব জনাব আবু হেনা মোস্তফা জামান, মিনিস্টার (কনস্যুলার) সেলিম জাহাঙ্গীর ও সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের পরিচালক প্রমুখ। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম