প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহিত।
ঢাকা: কৃষি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন পরিকল্পিত শিল্পায়ন, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট ঘোষণা- তিন ফসলী কৃষিজমি নষ্ট করা যাবে না। বহুমূখী পণ্যের বাজার সৃষ্টিতে একদিকে পরামর্শ দিয়েছেন উদ্যোক্তাদের, অন্যদিকে বিদেশীদের আহবান জানিয়েছেন বিনিয়োগের।
আজ রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০ টি শিল্প অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।
অর্থনৈতিক সমৃদ্ধি ও ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে দেশের ১’শ টি অর্থনৈতিক অঞ্চল বিনির্মাণে। দেশি-বিদেশী বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে আর্থ-সামাজিক সম্পর্কের যোগাযোগ স্থাপন হয়েছে এই উদ্যোগে।
কৃষি উৎপাদন অব্যহত রেখেই পরিকল্পিত শিল্পায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষিজমি নষ্ট না করে জমিদাতার কর্মসংস্থানের ব্যবস্থা রাখারও নির্দেশ দেন তিনি।
এখন হাওয়া ভবন নেই উল্লেখ করে শেখ হাাসিনা বলেন, ১৪ বছরের ধারাবাহিক সরকার ব্যবস্থায় বাংলাদেশের বদলে গিয়েছে। বৈশ্বিক মন্দায়ও দেশের অর্থনৈতিক কাঠামো সচল বলে জানান বঙ্গবন্ধু কন্যা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
