ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্ভিক্ষের হাত থেকে রক্ষায় যত দাম দিয়েই হোক খাদ্য আমদানী করব- প্রধানমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ নভেম্বর ২০২২, সোমবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৮ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: দেশকে দূর্ভিক্ষের হাত থেকে রক্ষায় যত দাম দিয়েই হোক খাদ্য আমদানী করে জনগণের পাশে থাকবে সরকার। সারা বিশ্বে দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তা থেকে দেশকে রক্ষা করতে যা করা দরকার তাই করা হবে। প্রয়োজনে যত দাম দিয়েই হোক খাদ্য আমদানী করে জনগণের পাশে থাকবে সরকার। বাংলাদেশে গনতন্ত্র আছে বলেই, উন্নয়নের ধারা ধরে রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তা ছাড়াও ঢাকা সেনানিবাসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিদেশী কূটনীতিক, সাংবাদিক ও উর্ধ্বতন সরকারী কর্মকর্তারা।

দেশের যেকোন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সশস্ত্রবাহিনী এখন সত্যিকার অর্থেই জনগনের বাহিনীতে পরিনত হয়েছে।

পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম