ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক জমি বারবার বন্ধক রাখা যাবেনা- ভূমিমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ নভেম্বর ২০২২, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: মর্টগেজ ডাটা ব্যাংক স্থাপনের ফলে এক জমি বারবার বন্ধক রাখা যাবেনা। এর ফলে জমি নিয়ে ফটকাবাজি করার দিন শেষ। আমরা ভূমিসেবা ডিজিটালাইজেশন এমনভাবে করছি যেন আগামী প্রজন্ম ভূমি নিয়ে হয়রানিতে না পড়েন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ সোমবার (২১ নভেম্বর ২০২২) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে মর্টগেজ ডাটা ব্যাংক এবং মামলা ব্যবস্থাপনা সিস্টেম-এর উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভূমি মন্ত্রণালয়ে স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। এর সুফল দেশবাসী এখন পাচ্ছেন। এক সময় এক জমি কয়েক জায়গায় বন্ধক দেওয়া হতো। মর্টগেজের উপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থার অনেক লেনদেন সম্পন্ন হয়। মর্টগেজ ডাটা ব্যাংক এজন্য ব্যাংকিং তথা আর্থিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।  

ইন্টারনেটে সরাসরি mortgage.land.gov.bd কিংবা জাতীয় ভূমিসেবা কাঠামো land.gov.bd থেকে মর্টগেজ ডাটা ব্যাংক সিস্টেমে প্রবেশ করা যাবে। এছাড়াও, ভূমি সেবা গ্রহীতারা ১৬১২২ নম্বরে কল করেও পরিষেবাটি নিতে পারেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর-সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের প্রতিনিধিবৃন্দ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম