ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চলচ্চিত্র সেন্সরবোর্ডের সদস্য হলেন চিত্রনায়ীকা পূর্ণিমা

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ১০:৪৫ পূর্বাহ্ন

banglahour

ঢাকাই সিনেমার নায়িকা পূর্ণিমা অভিনয় শৈলি ও শালীনতা দিয়ে জয় করে আছেন সিনেমা দর্শকদের মন। এবার তারই পুরস্কার মিলেছে এই অভিনয়শিল্পীর। এবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। খবরটি জানার পর পূর্ণিমা বলছেন, এটা তার ক্যারিয়ারের বড় অর্জন।

 

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে। 
 

এই সুখবর শোনার পর অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বলেন, যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি আমি কিছুটা অবাক হয়েছি। এতো বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের। কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগত। জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারব। এতে সম্মানিতবোধ করছি।

সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, কখনো সেন্সর বোর্ডের সদস্য হতে পারব এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। 

এবারের ঈদে ‘আহারে জীবন’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে পূর্ণিমার। বর্তমানে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, না। আপাতত বলার মতো তেমন কিছু নেই। তবে একটা কথা বলতে চাই, অনেকেই মনে করেন আমি কাজ করছি না। সেদিন একজন বলল, অনেকে নাকি আবার যোগাযোগ করতেও ভয় পান। কিন্তু ভাই, আমি কাজ করতে চাই। আমি যেহেতু একজন অভিনেত্রী তাই সবার আগে কাজটাকে গুরুত্ব দেব। 

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
 

 

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম