ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চলমান নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ৭:১৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: নৌ পরিবহন শ্রমিকদের ডাকে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

আজ সোমবার  বিকালে বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে চলমান নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার এবং এ সেক্টরের উদ্ভুত সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে সরকার, মালিক- শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এ ধর্ঘঘট প্রত্যাহরের ঘোষণা দেন।

বৈঠকে সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন,  বেসরকারী খাতের অভ্যন্তরীণ নৌ-যানে মিয়োজিত শ্রমিকের জন্য নতুন মজুরি কাঠামো পূণ নির্ধারণে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সমন্ময়ে প্রস্তাবনা প্রণয়ন কমিটি গঠন করে দিয়েছি। আগামী এক মাসের মধ্যে  এ প্রস্তবনা কমিটি নতুন মজুরি কাঠামো  প্রণয়নে সুপারিশ করবে। এবং চলতি মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন পর্যন্ত অন্তরবর্তীকালীন সময়ের জন্য একহাজার টন মালামাল বহনকারী জাহাজ এবং  যাত্রী পরিবহন লঞ্চের শ্রমিকরা প্রতিমাসে তাদের মজুরির সাথে ১২০০ টাকা এবং  এক হাজার টনের ওপরের জাহাজের শ্রমিকরা প্রতিমাসে ১৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। নৌ পরিবহন শ্রমিকদের অন্যন্যো সমস্যা সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে বলে তিনি জানান। পরে তিনি নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দকে  ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার আহবান জানান।

সভায় শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, আভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন বীরবিক্রম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নুরুল হক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর সভাপতি মো. শাহা আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ব্যাপারী, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ এর সভাপতি মো.  ওমর ফারুকসহ শ্রম  মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌ পরিবহন খাতের অন্যান্যো মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম