পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
ঢাকা: সার্বিক বিশ্ব পরিস্থিতির কারণে এই মূহুর্তে সরকার কিছুটা চাপে আছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই চাপ কাটিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের আয়োজনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
সভায় মন্ত্রী বলেন, প্রবীণদের জীবন কে সহজ করতে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেনশন ভোগী প্রবীণ নাগরিকরা ৮ বছরে পেনশন পুনঃস্থাপনের আবেদন জানান। বলেন ১৫ বছরে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেতে হলে ৭৩ বা ৭৫ বছর জীবিত থাকতে হবে। যা বাস্তবতার সাথে সামঞ্জস্য নয়। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এ বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে বলে প্রবীণদের আশ্বাস প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
