ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রয়াত মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ নভেম্বর ২০২২, বুধবার, ৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৩ অপরাহ্ন

banglahour

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএনসিসি।

বুধবার (৩০ নভেম্বর, ২০২২) সকালে রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত আনিসুল হকের কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল মোস্তফা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান মেয়র মোঃ আতিকুল ইসলাম পূর্বনির্ধারিত ‘Global Water & Sanitation launch ceremony’ অনুষ্ঠানে অংগ্রহণের জন দেশের বাহিরে অবস্থান করছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯