ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কক্সবাজার থেকে ১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৪ অপরাহ্ন

banglahour

কক্সবাজার: বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অদ্য ০১ ডিসেম্বর ২০২২ তারিখ বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মায়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয় বিক্রয় করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম