ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজনীতিমুক্ত ঘোষণা রাবির সোহরাওয়ার্দী হল, তাড়া খেয়ে ফেরেনি ছাত্রলীগ

শিক্ষা | প্রেস বিজ্ঞপ্তি

(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৪:২০ অপরাহ্ন

banglahour

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবিতে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে  আন্দোলনকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাসে ফেরেনি ছাত্রলীগ।শিক্ষার্থীদের দাবি , সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ কক্ষ সহ সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। 

হলে রাজনৈতিকভাবে কেউ আক্রান্ত হলে সকল দায়ভার প্রশাসনকে নিতে হবে।

এ ব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, বিগত সময়ে হল রাজনৈতিক নৈরাজ্য দেখা গেছে। এতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে। বিভিন্ন কারণে এসব সমস্যার কার্যকরী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। এটা বলবত থাকবে।

এর আগে, গতকাল বিক্ষোভ মিছিলের মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ হলগুলোতে ছাত্রলীগের কক্ষে তল্লাশি চালিয়ে পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নেতাদের কক্ষ ভাঙচুর ও জিনিসপত্রে অগ্নি সংযোগ করেন। আন্দোলন ত্যাগের পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অস্ত্র জমা দেন তারা। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তি এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯