ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন নিশ্চিতে সরকার কাজ করছে

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২২, শনিবার, ৭:১৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন নিশ্চিতে সরকার কাজ করছে। 
মন্ত্রী আজ শনিবার  রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। 


মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতভাগ মাসিক ভাতা, শিক্ষা উপবৃত্তি ও কর্মমূখী প্রশিক্ষণ চালু করেছে। প্রতিবন্ধী ব্যক্তিরা আজ সমাজের অন্য দশ জন মানুষের মতই স্বাভাবিক জীবন যাপন করছে।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার নেতৃত্বে আসার আগে যারা দেশ পরিচালনা করেছে, তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কোন কর্মসূচি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকার দেশকে সর্বক্ষেত্রে  উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছে। সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন সমাজের মূলস্রোতে এসেছে। 


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিবন্ধিতা নিয়ে কুসংস্কার প্রচলিত ছিল। সরকারের বিবিধ কর্মসূচির ফলে এখন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছে।

পরে মন্ত্রী বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম