ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামীকাল থেকে স্বাভাবিকভাবে চলবে অফিস

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৪৬ অপরাহ্ন

banglahour

দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিস সময়ের স্বাভাবিক সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।  বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। 

২৮ জুলাই থেকে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে আসছে।

তবে জরুরি সরকারি পরিষেবা যেমন, হাসপাতাল ও এর চিকিৎসক-কর্মী-স্টাফ এবং সেবাসংশ্লিষ্ট পরিবহণ এ সূচির বাইরে ছিল। এ ছাড়া জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহণও এর আওতামুক্ত। অর্থাৎ সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের মতোই ২৪ ঘণ্টা সেবা দেবে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে নির্বাহী আদেশে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা ছিল। সময় কমিয়ে ওই ২ দিন চলে পুঁজিবাজারে লেনদেনও। 

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম