ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকার এখন গণশত্রুতে পরিণত হয়েছে - ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৭:৫৫ অপরাহ্ন

banglahour

সরকার ছাত্র-জনতার ওপর ইতিহাসের নির্মম ও বর্বর হামলা এবং ‘গণহত্যা’ চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার ও সাজানো মামলায় গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে পারবে না।’

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতাবিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে, সরকারের অস্তিত্বসংকট ততই বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছামাফিক যা ইচ্ছা তা-ই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্রব্যবস্থাকে ছিন্নভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্রকে গুম করেছে।

শিক্ষার্থীদের আন্দোলন বলপূর্বক বন্ধ করতেই সরকারের কর্তাব্যক্তিরা বেআইনি কাজ করছেন, দিবালোকের মতো তা স্পষ্ট—এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সন্ধ্যাকালীন কারফিউ চলাকালে এলাকা ভাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ব্লক রেইড’ পরিচালনা করছে ও নির্বিচার ছাত্র গ্রেপ্তার করে অভিভাবক, তরুণ সমাজ এবং জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে। এসব করে কোনো লাভ হয়নি, বরং সরকারের কূটকৌশল উপেক্ষা করে শিক্ষার্থীরা জনগণের সমর্থনে নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯