ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ২:৪০ অপরাহ্ন

banglahour

সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার (৫ আগস্ট) দুপুরে তিনি এ ঘোষণা দিয়েছেন। 

আসিফ মাহমুদ বলেন, ‘সবাই শাহবাগে আসুন, কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার সামরিক শাসন আমরা মানব না। জনতার ঘোষণা দেওয়া হবে কেন্দ্রীয় সমাবেশ থেকে।’

এদিকে আজ বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

যদিও আইএসপিআর থেকে পূর্বে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

সরকার পতনের এক দফা দাবিতে  আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি। এর আগে গতকাল ডাকা বিক্ষোভ কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম