ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছে মো. আসাদুজ্জামান

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আদেশে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক।

জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি আজই দায়িত্ব নেবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গতকাল বুধবার ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন। এরপর পদটি শূন্য হয়। আজ নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম