ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:৪৮ অপরাহ্ন

banglahour

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার বেলা ১ টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

অন্তবর্র্তী সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের, অধ্যাপক ড. আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের, আদিলুর রহমান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ মন্ত্রণালয়, শারমিন এম মুরশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এছাড়া প্রতিরক্ষা, শিক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ, সশ্রস্ত্র বাহিনী, তথ্য, রেল, কৃষি, খাদ্য, সড়ক ও পরিবহণ, বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম