ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইসিএবিতে ভুটানের শিক্ষার্থীদের বিশ্ব মানের শিক্ষা গ্রহণের আহবান

শিক্ষা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। সার্বভৌম স্বাধীন বাংলাদেশকে ভুটান প্রথম স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে তা সবসময় স্বরণ করে। ভুটানকে বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এলডিসি গ্রাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাবার জন্য বিভিন্ন দেশের সাথে এফটিএ বা পিটিএ এর মতো বাণিজ্য চুক্তি করে বাণিজ্য সুবিধা বৃদ্ধির চেষ্টা করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ভুটানের সাথে প্রথম পিটিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা গত জুলাই থেকে কার্যকর হয়েছে। আশা করি এতে করে উভয় দেশ বাণিজ্যিক ভাবে উপকৃত হবে।

এরফলে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির সুযোগ হয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।  বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীগণ বাংলাদেশে মেডিকেল, প্রকৌশল, বিশ্ববিদ্যায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে থাকেন। বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউনটেন্ট অফ বাংলাদেশ (আইসিএবি) বিশ্বমানের ডিগ্রী প্রদান করে আসছে। ভুটানে বাংলাদেশের আইসিএবি উন্নত ও আধুনিক হিসাব শিক্ষা পরিচালনা করতে পারে।  

বাণিজ্যমন্ত্রী আজ (০৮ ডিসেম্বর, ২০২২) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভুটানের এ্যাম্বাসেডর রিনচেন কুয়েন্টশিল এর সাথে মতবিনিয়ের সময় এসব কথা বলেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, ভূটান এ্যাম্বাসির মিনিস্টার ট্রেড কাউন্সিলর কেনচো থিনলে (কবহপযড় ঞযরহষবু) এবং থার্ড সেক্রেটারি পেমা সেলডন (চবসধ ঝবষফড়হ) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ ভূটানে ৯.৫৬ মিলিয়ন মর্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৩৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম