ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১২:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবিপ্লবের চেষ্টা করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনও সমস্যা নেই।

সোমবার সকাল ১০টার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি। এই জেনারেশন বা ছাত্র-জনতা পালাবে না।

আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানাই।

সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ আগস্টের পর কারও কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম