ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী; হাইকোর্ট।

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৬:১৩ অপরাহ্ন

banglahour

যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে ৯ শিশু নিহতের ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণ সংক্রান্ত রিট শুনানিতে বুধবার এ মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্ট বলেন, ‘বলা যায়, আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী।’

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী দেখানো হয়েছে বলেও জানান হাইকোর্ট।

এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করার পর শুনানির জন্য হাইকোর্ট থেকে আজকের দিন ধার্য করা হয়। রিটে ৯ শিশুর নিহতের বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।

গত ১ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমের অংশবিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, ‘রাজনৈতিক ইস্যু রাজপথেই নিষ্পত্তি হওয়া উচিত।’

পরবর্তীতে একই বেঞ্চে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি হলে সেটিও খারিজ করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯