ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মাসিক বেতন বাড়লো

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের বেতন শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। শুধু কর্মরত শিক্ষকদের এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।

 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯