ঢাকা: ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগের সমাবেশ থেকে এই খবর দেওয়া হয়েছে।
৩৫০ আসনের সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
