ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রেস বিজ্ঞপ্তি বানোয়াট ও ভুয়া দাবি রুহুল কবির রিজভীর

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:৫৬ পূর্বাহ্ন

banglahour

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃর্ক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে এ সকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে তাদের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও জানান, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম