ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:৪৬ পূর্বাহ্ন

banglahour

টানা ভারি বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। এমন পরিস্থিতিতে আক্রান্ত এলাকায় চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এ্যান্টি-ভ্যানমসহ অন্যান্য জরুরি ঔষধ মজুদ আছে। এ সকল এলাকায় স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার মোবাইল নং ০১৭৫৯১১৪৪৮৮। এর মাধ্যমে সব ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। এই কন্ট্রোল রুমের অধীনে দেশের সকল স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯