ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেরোবি কর্মকর্তারা বন্যার্তদের জন্য একদিনের বেতন দেওয়ার ঘোষণা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তা দেওয়ার জন্য ২ লাখ ১০ হাজার টাকার খাবার এবং বস্ত্র সংগ্রহ করে।

উল্লেখ্য, উজানের ঢলে পাহাড়সম পানি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঢুকে পড়ায় প্রায় ৯টি জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এই বন্যার্ত মানুষদের সহায়তায় সারা দেশ থেকে শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯