ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামিনে মুক্তি পেলেন মুফতি জসিম উদ্দিন রাহমানি

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

জামিনে মুক্ত হলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

মুফতি জসিম উদ্দিন রাহমানি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তাকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীব হায়দারকে হত্যা মামলায় জসিম উদ্দিন রাহমানিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে করা আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯