ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াত আমীর গ্রেফতার

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে তাকে নেয়া হয়।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলেননি তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামি। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

২০১৯ সালে ডা: শফিকুর রহমান জামায়াতের আমীর নির্বাচিত হন। মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার গ্রাামের বাড়ি। সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা: শফিকুর রহমান একসময় ছাত্রশিবিারের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯