ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতিকে পঙ্গু করতেই বুদ্ধিজীবীদের হত্যা- জি এম কাদের

জাতীয় |

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এই দিনে অতল শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। যারা, মহান স্বাধীনতা যুদ্ধে চুড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। গভীর শ্রদ্ধা ও সমবেদনা এবং ভালোবাসা জানাচ্ছি শহীদ পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি।
পৃথিবীর বুকে যখন “বাংলাদেশ” নামে একটি স্বাধীন ভুখন্ডের অভ্যুদয় নিশ্চিত হয়েছিলো। যখন টেকনাফ থেকে তেতুলিয়ার বিভিন্ন জনপদে লাল-সবুজের বিজয় পতাকা পতপত করে উড়ছিলো। মুক্তিসেনারা যখন প্রিয় মাতৃভূমির বিজয় সুনিশ্চিত করে বিজয়-উল্লাসের প্রস্তুতি নিচ্ছিলো তখন, পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো। স্বাধীনতাকামী বাঙালী জাতি যেন মেধা-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। বাংলাদেশীদের পঙ্গু জাতিতে পরিণত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এই নারকীয় হত্যাযজ্ঞে আত্মদান করেন অগণিত সূর্যসন্তান। এখনো মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালী জাতির কাছে শ্রদ্ধা আর ভালোবাসার সৌধ।

শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপের নতুন বাংলাদেশ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো বলে । 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম