ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৯৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দিয়েছে সশস্ত্র বাহিনীর

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:০১ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৯টি মেডিকেল টিম, ১টি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় এ পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।

এছাড়া সশস্ত্র বাহিনী বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী সর্বমোট ৪৮ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দিয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ২০ হাজার পিস পোশাক ও ৮ কার্টুন ঔষধ বিতরণ করেছে। এসময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা দুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনীর ১টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৪টি ক্যাম্প মোতায়েন রয়েছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯