ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ থেকে পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল-মেডিকেল কলেজে আজ থেকে পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার চিকিৎসকদের সব কয়টি দাবি মেনে নেওয়ার আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তারা।

এ সময় হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ মোতায়েনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্মত হয়েছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। এ ছাড়া উপদেষ্টা স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরিতে সময় চেয়েছেন। ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার বিকাল ৫টায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছে। বৈঠকে পূর্বনির্ধারিত চারটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব হাসপাতাল এবং জেলা-উপজেলা পর্যায়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়নি, সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

ডা. আহাদ বলেন, তৃতীয় এবং চতুর্থ দাবি অর্থাৎ, স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের ব্যাপারে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে, যেখানে আন্দোলনরত চিকিৎসকদের একটি দল অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া স্বাস্থ্যসেবার বিভিন্ন অসঙ্গতি, যেমন ক্যাডার বৈষম্য এবং রেফারেল সিস্টেমের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে শনিবার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯