ঢাকা: বিএনপি খুনীদের মানবাধিকার রক্ষা করে আর আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে। দেশে গুমের সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছেন। স্বাধীনতার একান্ন বছর পরেও শহীদের স্মৃতি অম্লান। একাত্তরের যুদ্ধদিনের নৃশংসতায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মাহুতি আওয়ামী লীগ স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজীত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সমাবেশে এ কথা বলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি শহীদ পরিবারের স্মৃতিচারণে আবেগাপ্লুত হন। নিজেও স্মরণ করেন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং শহীদের অবদান।
গুম গুম রব তোলা বিএনপি খুনীদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের সঙ্গে সখ্যতার কারণে বুদ্ধিজীবী দিবসে বিএনপির কোন কর্মসূচি নেই বলেও উল্লেখ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
