ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছাত্র আন্দলনে হওয়া শহিদদের পরিবারের দেখাশোনার দায়িত্ব সরকারের - নাহিদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৫ অপরাহ্ন

banglahour

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।

সাভারের বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন মো. রমজান আলী। তার পরিবার আজ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন।

এসময় উপদেষ্টা নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।

তথ্যউপদেষ্টা শহীদ রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন। একইসঙ্গে তাদেরসহ সকল শহিদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন।

রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে তিনি মারা যান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম