ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে বিএনপি, আওয়ামী লীগ করে পরিবর্তন- প্রধানমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকাবস্থায় দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, উন্নতি হয়।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি শোষণ-নির্যাতন ছাড়া আর কিছুই দিতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, উন্নতি হয়। এটাই তার দলের বৈশিষ্ট্য। এ সময় নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগকে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান।
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯