ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম কমলো ৫ টাকা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:২৭ অপরাহ্ন

banglahour

সয়াবিন তেল

খুচরা বাজারে এবার লিটার প্রতি সয়াবিন তেলের দাম ৫ টাকা। নতুন দাম অনুযায়ী এখন বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা, খোলা তেলের দাম ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১১৭ টাকা।

আগামী ১৮ ডিসেম্বর রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে গত ১৩ ডিসেম্বরের আলোচনা সভার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) এই নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো।

নতুন দাম অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে যা ছিল ১৯২ টাকা। সে হিসাবে লিটারে দাম কমেছে ৫ টাকা।

এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে ২১ টাকা।

অন্যদিকে প্রতি লিটার লুজ বা খোলা সয়াবিন তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯