ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন সাবেক এমপি ফজলে করিম

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪০ পূর্বাহ্ন

banglahour

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা, সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারতসহ বিভিন্ন দেশে। এখনও সীমান্ত এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে। এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর এক বার্তায় জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম