ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার, ১:৫৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: আজ ১৮ ডিসেম্বর ‘‘আন্তর্জাতিক অভিবাসী দিবস, ২০২২’’। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বছরের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের মতো এবারও এই অনুষ্ঠানে সিআইপি (এনআরবি) সম্মাননা এবং প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হবে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আইন ও নীতি কাঠামো প্রণয়ন ও সংস্কার করার কাজ করছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯