ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিএনপি বিজয়ের অনুষ্ঠান করবে। অথচ তারা এলো আন্দোলন করে সরকার উৎখাত করতে। এতই সোজা! এটা বিএনপি নয় আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ পারে, আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি, যুদ্ধে পরাজিত করেছি। জিয়াকে পারি নাই হাতে, কিন্তু যেখানে গিয়েছে আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে, এরশাদকে উৎখাত করেছি, ভোট চুরির কারনে খালেদা জিয়াকে ৫ ফেব্রুয়ারি উৎখাত করা হয়েছে। আবার ২০০৬ সালে ভোট চুরি করতে চেয়েছিলো ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে সেটাও বাতিল করেছি। কাজেই আওয়ামী লীগই পারে।
আজ ররিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোশারফ হোসেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
