ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৬ পূর্বাহ্ন

banglahour

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী এ পরীক্ষা ২০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বরে। নতুন এ সময়সূচি অধিভুক্ত সব কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এ সময়সূচি প্রকাশ করে।

প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ও উচ্চাঙ্গ সংগীত বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি–সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে, পরীক্ষার সময়ে অন্তত তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে। কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯