ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুদহার আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ বিষয়ে অবহিত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো নীতি সুদহার বাড়ানো হলো।এর আগে গত ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে গতকালই (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে একবার এবং সামনের মাসে আরও একবার নীতি সুদহার বাড়ানো হবে।তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি (সংকুলানমূলক মুদ্রানীতি) অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার পলিসি রেট (নীতি সুদহার বাড়ানো) হবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে। আগামী মার্চ বা এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আমি আশাবাদী।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম