ঢাকা: দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির (এসওডি) আদেশ অনুযায়ী গঠিত 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি'র দ্বিতীয় সভা আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয় ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, মোঃ হাবিবর রহমান এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মোঃ আবু জাহির এমপি, জুয়েল আরেং এমপি, মোছাম্মৎ শামীমা আক্তার খানম এমপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভূমিকম্প,অগ্নিকাণ্ড,বন্যা, বজ্রপাতসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম প্রকল্পের অগ্রগতি,ফলাফল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,বজ্রপাত নিরোধে গৃহীত ব্যবস্থা, রেসকিউ বোট বিতরণ এবং ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার স্থাপনের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয় ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
