ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেট্রোরেলের প্রথম যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন ২৮ ডিসেম্বর

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের শুভ  উদ্বোধন করবেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করবেন তিনি। নিজে টিকেট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে।

মেট্রোরেলের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে এদিন। নিরাপত্তার কারণে উদ্বোধনের দিন শুধু প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গী ভিভিআইপিরাই মেট্রোরেলে উঠবেন। সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে উঠতে পারবেন। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা।

উল্লেখ্য , মেট্রোরেল মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজ চলমান। এরমধ্যে আগামী ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯