ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্লুলেস মামলা: স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

নওগাঁ: নওগাঁ জেলার মান্দা উপজেলায় পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিক কর্তৃক স্বামী মনসুরকে নৃশংসভাবে পিটিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যাকান্ডের চাঞ্চল্যকর এবং ক্লুলেস মামলার আত্নগোপনকারী মূল আসামী জাহাঙ্গীরকে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, আসামী এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছে। পরবর্তীতে লেখাপড়া বাদ দিয়ে এলাকায় কৃষি কাজ এবং বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকে। ঘটনার পর সে বাড়ি থেকে পালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করতে থাকে। সে কোন স্থানে কাজ না পেয়ে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকতে শুরু করে। পরবর্তীতে সে হেমায়েতপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম