ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বের সব প্রধানমন্ত্রীর চেয়ে আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বেশি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। বিশ্বের সব প্রধানমন্ত্রীর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ‍উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছে। এজন্য আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নিশ্চিদ্র নিরাপত্তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র‌্যাব ও সাদা পোশাকের কর্মকর্তারা কাজ করছেন। প্রধানমন্ত্রী সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে, বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯