ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় শোকসহ আটটি দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

banglahour

জাতীয় শোক দিবসসহ আটটি দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন কিছু দিবস যুক্ত হতে পারে।

নাহিদের এ মন্তব্যের পর তাকে সতর্ক করেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। ফেসবুকে এক স্ট্যাটাসে সোহেল রানা লিখেছেন, "ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি সেই সময়ের দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।"

মঞ্চনাটকের নন্দিত অভিনেত্রী নূনা আফরোজও নাহিদের মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, "এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?"

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, "ফ্যাসিস্ট সরকার কিছু দিবস চাপিয়ে দিয়েছিল। জাতীয় দিবস হওয়া উচিত এমন দিবস, যেটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করবে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস সেই রকম দিবস। কিছু দিবস বাতিল করা হয়েছে, এবং প্রয়োজন হলে আরও বাতিল করা হতে পারে।"

৭ মার্চ প্রসঙ্গে তিনি বলেন, "৭ মার্চ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করেছে। আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করছি না, তবে ৭ মার্চকে একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছি না।"

তিনি আরও উল্লেখ করেন, "শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, আমাদের ইতিহাস অনেক লড়াইয়ের ফল। ১৯৫২ সালের আগেও আমাদের লড়াই ছিল, ব্রিটিশবিরোধী লড়াই ছিল, এবং ১৯৪৭ সালের লড়াই ছিল।"

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম